BSMRSTU
Friday, April 10, 2015
Friday, March 27, 2015
Monday, March 16, 2015
ফেসবুক ব্যবহারকারী মৃত্যুর আগে তার অ্যাকাউন্টের জন্য উত্তরাধিকারী ঠিক করে যেতে পারবেন!
আজ আমি আপনাদের সাথে অসাধারণ
একটি Facebook
Privacy নিয়ে আলোচনা করবো।
ফেসবুক ব্যবহারকারী মৃত্যুর আগে তার
অ্যাকাউন্টের
জন্য উত্তরাধিকারী ঠিক
করে যেতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ
‘লিগাসি কন্টাক্ট’ নামের একটি ফিচার
উন্মুক্ত
করেছে যাতে ভবিষ্যতে ফেসবুক
অ্যাকাউন্টের
মালিকানা কে পাবেন তা নির্ধারণ
করে রাখা যাবে।এক খবরে এ তথ্য
জানিয়েছে বিবিসি অনলাইন।
বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে ‘লিগাসি কন্টাক্ট’
ফিচারটি ব্যবহার
করা যাচ্ছে তবে পরবর্তীতে সব
ফেসবুক ব্যবহারকারীরা এই
সুবিধা পেতে পারেন।
এই ফিচারটি ব্যবহার
করে উত্তরাধিকারী নির্বাচন
করে রাখলে ফেসবুক ব্যবহারকারীর মৃত্যুর পর
ওই
অ্যাকাউন্টের মালিকানা পাবেন তিনি।
মনোনীত
ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার
বা সচল
রাখার সিদ্ধান্ত নিতে পারবেন।
তবে মনোনীত ব্যক্তি ফেসবুক ব্যবহারকারীর
পূর্বের
প্রকাশিত কোনো পোস্ট পরিবর্তন
করা বা পুরোনো বার্তাগুলো আর
দেখতে পারবেন
না। উত্তরাধিকার সূত্রে পাওয়া ফেসবুক
অ্যাকাউন্ট ব্যবহার করে প্রোফাইলের
ছবি ও
কভারের ছবি হালনাগাদ করা যাবে, নতুন
বন্ধুর
আমন্ত্রণ গ্রহণ করা যাবে এবং পোস্ট
লেখা যাবে।
ছবি ও পোস্ট আর্কাইভ থেকে তা ডাউনলোড
ও তথ্য
বিনিময় করা যাবে।
এই ফিচারটি সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষ
জানিয়েছে,
যখন কোনো মানুষ পৃথিবী ছেড়ে যান তাঁর
অ্যাকাউন্টটিই যাপিত জীবন, বন্ধুত্ব ও
অভিজ্ঞতার
স্মরণীকা হয়ে থাকে।প্রিয়জন
হারানো মানুষের
সঙ্গে আমরা আলোচনা করে বুঝেছি তাঁদের
ওই
কষ্টকর অবস্থায় আমরা আরও
খানিকটা পাশে থাকতে পারি এবং অ্যাকাউন্টের
মালিকানা বুঝিয়ে দিতে পারি যাতে তাঁরাই
অ্যাকাউন্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন!
লিগাসি কন্টাক্ট ব্যবহার করতে সেটিংস
থেকে সিকিউরিটিতে যেতে হবে এবং সেখানে সবার
নিচে এই ফিচারটি পাওয়া যায়। বিস্তারিত জানতে click here
ফেসবুকের অ্যাকাউন্টে জমা হওয়া সকল ফটো ট্যাগ রিমুভ করুন!!!
ফেসবুক ট্যাগ
কতটা বিরক্তিকর সাথে কতটা ক্ষতিকর
সে সম্পর্কে সকলের ধারনা পানির
মতো পরিষ্কার। ফেসবুক ফটো ট্যাগের
যে ব্যবহার সে ব্যবহার আমরা আর করিনা।
আজাইরা, হুদাই কোন ফটোতে ট্যাগ
করে এখন একে অপরে। আর অতিরিক্ত
ফটো ট্যাগের কারণে যখন
আমরা ফটো ভেরিফিকেশনের মতো বিরাট
ঝামেলায় পড়ি ঠিক তখনই
তা হারে হারে উপলব্ধি করতে পারি। যাই
হোক, সোজা কথায় আগেই জেনে রাখুন,
ফেসবুকে অযথা ফটো ট্যাগগুলোই আপনার
আইডি নস্ট হওয়ার প্রধান কারণ
হয়ে দাড়াতে পারে। তাই একটু সজাগ হোক।
ফেসবুকে যখন বন্ধু পাতিয়েছে তখন তো ট্যাগ
থেকে বাঁচতে পারবেন না। তাই
অযথা এবং বিরক্তিকর
ট্যাগগুলো একসাথে সব রিমুভ করতে পারেন
সহজেই। কারণ যখন আপনার আইডিতে অসংখ্য
ফটো ট্যাগে ছড়াছড়ি হয়ে যাবে তখন এক এক
করে সেগুলো রিভিউ এবং রিমুভ
করতে গেলে অনেক সময়, শ্রমের ব্যাপার
হয়ে দাঁড়ায়। তাই
ফেসবুকে জমা হওয়া ফটো ট্যাগগুলোও মার্ক
অপশন ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত
ফটো ট্যাগগুলো রিমুভ করতে পারেন। আর
সেজন্যই আজকের টিউটোরিয়াল।ফেসবুকে একাধিক
ফটো ট্যাগ সহজেই রিমুভ করতে নিচের
ধাপসমূহ অনুসরন করুনঃ
ফেসবুকে লগিন করে আপনার
প্রোফাইলে যান।
Activity Log ক্লিক করুন।
Photos > Photos of You ক্লিক করুন।
এখন আপনাকে যেসব ফটোতে ট্যাগ
করা হয়েছে সেগুলো দেখতে পারবেন
এবং সেগুলোর প্রতিটার পাশে Mark করার
অপশন পাবেন। যে ফটোগুলো থেকে Untag
হতে চান সেগুলো Mark করুন এবং Report/
Remove Tags বাটন ক্লিক করুন।
একটি পপ আপ আসবে। সেখানে I want the
photo untagged এবং I want the photo untagged
and taken down নামের দুটি অপশন পাবেন।
প্রথম অপশনটায় ক্লিক করে Untag Photo বাটন
ক্লিক করুন এতে সিলেক্ট
করা ফটোগুলো থেকে আপনি ট্যাগ রিমুভ
করতে পারবেন। আর দ্বিতীয় অপশনটা ক্লিক
করে Untag Photo বাটন ক্লিক
করে আপনি ফটো ট্যাগগুলো রিমুভের
সাথে সাথে ফেসবুকের কাছে সেগুলোর
নামে রিপোর্টও জানাতে পারবেন।বিস্তারিত জানতে click here
আপনার ফেসবুক স্ট্যাটাস নির্দিষ্ট ফ্রেন্ডদের কাছে থেকে লুকায় রাখুন!!
আমার কাছে আজকের পোস্ট খুবই স্পেশাল। কেন শুনবেন? দেড় বছরের মতো সময় যাবত অনেক অনেক টিউটোরিয়াল লিখেছি আপনাদের জন্য। কিন্তু অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও ভিডিও টিউটোরিয়াল আকারে শেয়ার করতে পারিনি। জানিনা কেন! অথচ ফোনে, স্কাইপে কতো জনকে শিখিয়েছি বিভিন্ন বিষয়ের উপর টিউটোরিয়াল। কিন্তু সব ভয়, লজ্জা কাটিয়ে আজ বানিয়েই ফেলেছি একটি ছোট ভিডিও টিউটোরিয়াল। ইউটিউবে ইতিমধ্যে আপলোড করেও ফেলেছি। ফেসবুকে শেয়ার করতেই বেশ কিছু দর্শকও পেয়ে গেলাম। অবশেষে মনে হয় ভয়টি কাটলো। এখন থেকে নিয়মিত আমার পোস্টগুলোর সাথে আপনাদের সহজে শেখানোর জন্য ভিডিও টিউটোরিয়ালও শেয়ার করব।
আজ ভিডিও টিউটোরিয়াল শুরুর আগে ভাবছিলাম কি নিয়ে লিখব এবং বানাবো? ফেসবুকের প্রতি বরাবরই সবার আগ্রহ। তাই ফেসবুকের স্ট্যাটাসে কাস্টম প্রাইভেসি অপশনটাকে নিয়েই টিউটোরিয়ালটা বানিয়ে ফেললাম। অতঃপর আপলোড শেষে পোস্ট আকারে এখন এটি লিখছি।
ফেসবুক স্ট্যাটাস পোস্টের সময় কতজন Custom Privacy অপশনটা ইউজ করেন জানিনা। তবে যদি কেউ এই Custom Privacy অপশন সম্পর্কে এর আগে না জেনে থাকেন। তবে তাদের জন্যই শুধুমাত্র আজকের টিউটোরিয়াল। আমরা দিনে কতবার যে কতরকম স্ট্যাটাস পোস্ট করি তার ঠিক নেই। আবার একটি বিষয় লক্ষনীয় যে, মাঝে মাঝে এমন কিছু পোস্ট দেই যা কোন নির্দিষ্ট ফ্রেন্ড থেকে হাইড করে রাখার প্রয়োজন অনুভব করি। আর এই প্রয়োজন মেটানোর জন্যই Custom Privacy অপশন। কিন্তু আপনি হয়ত Custom Privacy অপশন এর আগে ইউজ করেন নি। তাই হয়ত সেটা ব্যবহার করেও দেখেন নি। আজ দেখাবো সেই Custom Privacy অপশনেরই কাজ এবং সেটিংস। এই অপশনে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে, কে কে আপনার দেয়া স্ট্যাটাস দেখতে পাবে আর কে পাবেনা। [অবশ্যই এটা পিসি ইউজারদের টিউটোরিয়াল]
প্রথমে আপনার স্ট্যাটাস লিখুন। পোস্ট করবেন না আগেই।
Post বাটনের বাম পাশে Privacy অপশন ক্লিক করুন।
এবার Custom ক্লিক করুন।
Don't Share This Wish ঘরে আপনি যার যার কাছে থেকে আপনার স্ট্যাটাস হাইড করে রাখতে চান তাদের নাম টাইপ করুন এবং সিলেক্ট করুন।
এখন Save বাটন ক্লিক করুন এবং স্ট্যাটাস Post করুন। ব্যাস, আপনার এইমাত্র পোস্ট করা স্ট্যাটাসটি আপনার কাঙ্ক্ষিত নির্দিষ্ট ফ্রেন্ডদের ফেসবুক ওয়ালে উক্ত স্ট্যাটাসটি যাবেনা। বিস্তারিত জানতে click here